মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১১

থেরেসা মেকে পদত্যাগে আল্টিমেটাম দিলেন নিজ দলের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান এমপি গ্র্যান্ট সেপস

থেরেসা মেকে পদত্যাগে আল্টিমেটাম দিলেন নিজ দলের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান এমপি গ্র্যান্ট সেপস

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে পদত্যাগ করার তারিখ ঠিক করতে বলেছেন ব্রিটিশ কনজারভেটিভ দলের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান এমপি গ্র্যান্ট সেপস।

তার মতে, থেরেসার পদত্যাগ করাটাই ভাল, নইলে দলের বিদ্রোহী এমপিদের দ্বারা তার ক্ষমতাচ্যুত হওয়ার ঝুঁকি বাড়ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যদি তার পদত্যাগের সময়সূচী ঘোষণা না করে, আমরা অনাস্থা ভোটে যেতে বাধ্য হব। তার অতিমাত্রায় ক্ষমতার চর্চা ও অভ্যন্তরীণ সব বিষয়ে হস্তক্ষেপের কারণে দলে বিভক্তি তৈরি হয়েছে এবং দলটির ক্রমাগত বিতর্কিত সমালোচনার কারণে দলের সংসদ সদস্যরা হতাশ হচ্ছে।

থেরেসার শাসন ব্যবস্থা নিয়েও উদ্বিগ্ন সেপস। থেরেসা তার শাসন ব্যবস্থায় যদি পরিবর্তন নিয়ে না আসে তবে লেবার পার্টির প্রধান জেরেমি করবিন সামনের নির্বাচনে জয়লাভ করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

কনজারভেটিভ আর এক এমপি জনি মারসার রবিবার দ্য মেইলকে বলেন, আমাদের আরও ভাল করতে হবে, নইলে আগামী নির্বাচনে এর মূল্য দিতে হবে।

সেপস বলেন, কনজারভেটিভ দলের কয়েকজন এমপি দলের নেতৃত্বে পরিবর্তন নিয়ে আসার জন্য দলের সিনিয়র নেতা স্যার গ্রাহাম ব্র্যাডির কাছে চিঠি পাঠিয়েছেন। এবং তিনি যদি মোট ৪৮টি চিঠি পায়, তবে দলের নিয়মানুসারে অনাস্থা ভোটের আয়োজন করতে বাধ্য হবেন।

তিনি এখনও বলেননি তিনি কতগুলো চিঠি হাতে পেয়েছেন, তবে একটি উৎস থেকে জানা যায় এ সপ্তাহের মধ্যেই তা ৪০ ছাড়িয়ে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026