বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৮

ব্রেক্সিটের পরও ব্রিটেনের সাথে সম্পর্ক অটুট রাখবে চীন

ব্রেক্সিটের পরও ব্রিটেনের সাথে সম্পর্ক অটুট রাখবে চীন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ৩ দিনের চীন সফরে বুধবার দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সাথে বৈঠক করেন। বৈঠকে লি বলেন, ব্রেক্সিটের পরও ব্রিটেনের সাথে আমাদের সম্পর্ক অটুট থাকবে।

এসময় তিনি আরও বলেন, ব্রিটেন-ইউরোপ সম্পর্কে পরিবর্তন আসলেও ব্রিটেনের সাথে আমাদের সম্পর্কের কোন পরিবর্তন আসবে না। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে চুক্তি করার মাধ্যমে আমরা চীন-ব্রিটেন সম্পর্ক আরও মজবুত করব।

থেরেসা মে’ও চীনের সাথে সম্পর্ক আরো গভীর করতে চান বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, চীন এমন একটি দেশ, যাদের সাথে আমরা বাণিজ্য চুক্তি করতে চাই।

তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং ভবিষ্যতে আমাদের বাণিজ্য সম্পর্ক কি হবে সে ব্যপারে আমরা উচ্চাকাক্সক্ষী।

এছাড়া, চীন আগামী ৬ মাসের মধ্যে ব্রিটিশ গরুর মাংস রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে। তিনি আরও বলেন, চীন ও ব্রিটেন কিভাবে একসাথে কাজ করে দুদেশের উন্নতি করতে পারবে সে বিষয়ে ইতোমধ্যে আমরা আলোচনা করেছি।

থেরেসার এ সফরে ব্রিটেন চীনের সাথে মোট ৯ বিলিয়ন পাউন্ড বাণিজ্যিক চুক্তি করবে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের একটি ইতিবাচক দিক বলে মনে করছেন দুই দেশের নেতারা। দু’দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এ সময়টিকে সোনালি যুগ বলেও মনে করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026