বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩

বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন নিষিদ্ধ করলো ফেসবুক

বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন নিষিদ্ধ করলো ফেসবুক

প্রযুক্তি আকাশ ডেস্ক: বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

সম্প্রতি নতুন ধরণের এ অর্থের ব্যবহার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসার ফলে বিভিন্ন ধরণের অপরাধ সংগঠিত হওয়ার কারণে এই মুদ্রাগুলোর বিজ্ঞাপন নিষিদ্ধ করছে জনপ্রিয় এ সামাজিক মাধ্যম।

ফেসবুকের ব্যবসা-সংক্রান্ত পরিচালক রোব লেদার্ন জানান, ‘সকল ব্যবহারকারী বিজ্ঞাপন থেকে শুরু করে নতুন যেকোনো সেবার বিষয়ে জানার অধিকার রাখে। কিন্তু অনেক বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান দুইভাবেই বিজ্ঞাপন দিতে চায়।’ এর ফলে, বিভিন্ন ধরণের বিজ্ঞাপন প্রায়ই কর্তৃপক্ষের অগোচরে রয়ে যায় বলেও অভিযোগ জানায় তারা।

এছাড়া প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিটকয়েন কিংবা ক্রিপ্টোকারেন্সি অর্থ লেনদেনের একটি নতুন মাধ্যম হলেও এটি খুব ভাল কোনো ভূমিকা রাখতে পারছে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026