শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৯

বেবি লিভ প্রস্তাবে টিউলিপের সমর্থন

বেবি লিভ প্রস্তাবে টিউলিপের সমর্থন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ পার্লামেন্ট সদস্য বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকসহ কয়েকজন এমপি বেবি লিভ প্রস্তাবের পক্ষে প্রচারণায় নেমেছেন।

মাতৃত্বকালীন ছুটির সময় প্রতিনিধির মাধ্যমে পার্লামেন্টে মতামত তুলে ধরার অধিকার সংক্রান্ত প্রস্তাবটি শিগগিরই হাউস অব কমন্সে উত্থাপন করা হতে পারে।

এতদিন শিশুদের দেখা-শুনার জন্য ছুটিতে থাকাকালে সংসদ সদস্য পার্লামেন্টের কোনো ভোটাভুটিতে অংশ নিতে পারতেন না।

তবে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি পাস হলে অবসরে থাকলেও, প্রতিনিধির মাধ্যমে নিজের মত জানাতে পারবেন পার্লামেন্ট সদস্যরা।

টিউলিপ সিদ্দিক জানান, নতুন মা হিসেবে কঠিন দায়িত্ব পালনের সময় তাকে এমপির দায়িত্বও পালন করতে হয়েছে।

তাই পার্লামেন্টে ভোটদানের মতো গুরু দায়িত্বের জন্য নিজে উপস্থিত না হয়ে, প্রতিনিধির মাধ্যমে ওই দায়িত্ব পালনের পক্ষে প্রচারে নামেন টিউলিপসহ কয়েকজন নতুন মা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026