সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৩

অ্যাম্বুল্যান্স ডাকা হলো ডিম ভেঙে যাওয়ায়

অ্যাম্বুল্যান্স ডাকা হলো ডিম ভেঙে যাওয়ায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ‘ভাঙা ডিম কীভাবে ফ্রিজে রাখব?’ উত্তর জানতে চেয়ে অ্যাম্বুল্যান্সে ফোন করলেন এক নারী। হ্যাঁ, এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল যুক্তরাজ্যের নটিংহামের অ্যাম্বুল্যান্স পরিষেবা।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে এবেলাডটইন।

খবরে বলা হয়েছে, গত ২৩ জানুয়ারি এক মহিলা মাঝরাতে অ্যাম্বুল্যান্স পরিষেবায় ফোন করে জানতে চান, তার ভেঙে যাওয়া ডিমগুলো কীভাবে ফ্রিজে রাখবেন? এখানেই শেষ হয়নি তার প্রশ্ন। তিনি আরও জানতে চান, ‘সারা রাত কি ফ্রিজের দরজা খোলা রাখব?’

প্রথমে অ্যাম্বুল্যান্স পরিষেবা থেকে জানান হয়, ‘একমাত্র জরুরি অবস্থা হলেই এখানে ফোন করবেন।’ কিন্তু তিনি বারবার ফোন করে বিরক্ত করতে থাকেন অ্যাম্বুল্যান্স পরিষেবার অফিসে। শেষ পর্যন্ত তাকে অনেক বার বোঝানো হলে তিনি থামেন।

সম্প্রতি সেই ফোন কলের একটি অডিও প্রকাশ করে নটিংহামের অ্যাম্বুলেন্সে পরিষেবা। যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে নারীর কণ্ঠস্বর, যেখানে তিনি ভাঙা ডিমের কথা বলছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026