রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩

সাইপ্রাসে দ্বিতীয়বারের মত ক্ষমতায় আসছেন প্রেসিডেন্ট আনাস্তাসিয়াদিস

সাইপ্রাসে দ্বিতীয়বারের মত ক্ষমতায় আসছেন প্রেসিডেন্ট আনাস্তাসিয়াদিস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে দ্বিতীয়বারের মত ক্ষমতায় আসছেন দেশটির বর্তমান দায়িত্বরত প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদিস।

রবিবার অনুষ্ঠিত এক নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা স্টেভরস মালাসকে পরাজিত করার মধ্য দিয়ে পুনরায় নির্বাচিত হন তিনি।

নির্বাচনটিতে ৫৫.৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হোন আনাস্তাসিয়াদিস। এদিকে ভোট গণনার পর, প্রতিদ্বন্দ্বী নেতা মালাস স্বাগত জানান পুনরায় নির্বাচিত এ নেতাকে। ২০১৬ সালে দেশটিকে দেউলিয়া হয়ে যাওয়া থেকে রক্ষা করে ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

সাইপ্রাসকে অর্থনৈতিকভাবে সচল করতে এবং দেশটির দেউলিয়া হয়ে যাওয়া থেকে রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মুদ্রাতহবিলের পক্ষ থেকে সাহায্য পেতে ৭১ বছর বয়সী আনাস্তাসিয়াদিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026