শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নন ইইউ দেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার লখ্যে গত সপ্তাহে চায়না সফর করে এসেছেন প্রধানমন্ত্রী থেরিজা মে।
এরইমধ্যে ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে ইউকের বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে এ নিয়ে নিজের কেবিনেটের ভেতরে সমালোচনা এবং বিরোধীতার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী।
চায়না সফরে বিলিয়ন পাউন্ডের বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষর করেছেন তিনি। কিন্তু ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে ইউকের বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে এ নিয়ে নিজের কেবিনেটের ভেতরে সমালোচনা এবং বিরোধীতার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী।
তবে রোববার বিরোধীদের স্পষ্ট জবাব দিয়েছেন হোম সেক্রেটারী এম্বার রোড।
তিনি বলেন, প্রধানমন্ত্রী থেরেজা মের কেবিনেট আগের যে কোনো সময়ের চাইতে আরো বেশি ঐক্যবদ্ধ।
দলের ভেতরে মতানৈক্যের মধ্যেই ব্রেক্সিট ইস্যু নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে যাচ্ছে সরকার। ব্রেক্সিট ইস্যু নিয়ে দলের ভেতরে প্রধানমন্ত্রীর সমালোচকদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি।
এই বিষয়ে আলোচনার জন্যে সোমবার লন্ডনে আসছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান সমঝোতাকারী মিশেল বার্নিয়ার। আর ট্রেইড ডিল চুড়ান্ত করতে সপ্তাহের শেষ দিকে বৈঠকে বসবে ব্রেক্সিট কমিটি।
সরকারের পরিকল্পনার সঙ্গে সবাই যে একমত নাও হতে পারে সেটাও অনুধাবন করছে ডাউনিং স্ট্রীট।
ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কি হবে এ নিয়ে চলতি সপ্তাহে কেবিনেটে ঐক্যমতে পৌঁছার পর তা নিয়ে ব্রাসেলসে গিয়ে লড়াই করতে হবে প্রধানমন্ত্রী থেরিজা মেকে।
টোরির ভেতরে একটি পক্ষ চাচ্ছেন ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক না রাখতে। আবার অন্যপক্ষ চাচ্ছেন ব্রেক্সিটের পর বানিজ্যিক স্বার্থে যতোটা সম্ভব ইইউর কাছাকাছি থাকা যায়, থাকতে।
আর এই ইস্যুতে সরকারের অগ্রাধিকারের বিষয়টি একেবারে স্বচ্ছ বলে জানান হোম সেক্রেটারী।