রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩

ব্রিটেনে বাংলাদেশী শ্রাবণীর অনবদ্য জয়

ব্রিটেনে বাংলাদেশী শ্রাবণীর অনবদ্য জয়

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ ওয়েইট লিফটিং কনফারেন্স ২০১৮তে ভারোত্তোলন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিটিশ–বাংলাদেশী শ্রাবণী আক্তার।

ওয়েইট লিফটিং কনফারেন্স ২০১৮ তে ৫৬ কেজি বিভাগে পাঁচ রাউন্ডের প্রতিটিতে বিজয়ী হয় ১৬ বছর বয়সী শ্রাবণী।

মিডিয়ার সাথে আলাপ কালে শ্রাবণী বলেছেন, মুসলিম ও বাংলাদেশী ব্রিটিশ নারী হিসেবে এ অর্জনে সে গর্বিত। তাদের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।

উল্লেখ্য, বাঙালিপাড়া খ্যাত পূর্ব লন্ডনের ব্রিকলেনে ২০০১ সালের মার্চে জন্ম শ্রাবণীর। বাহাউদ্দীন ও সাঈদা বেগমের ছয় সন্তানের মধ্যে সবার বড় সে। পড়াশোনাতেও সমান তালে মেধা আর সাফল্যের দ্যুতি ছড়ানো শ্রাবণী ২০১৬ সালের জিসিএসই পরীক্ষায় পাঁচটিতে এ স্টার ও সাতটিতে এ পেয়ে উত্তীর্ণ হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026