শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১

কন্যাসন্তানের পিতা হতে আগ্রহী সালমান খান

কন্যাসন্তানের পিতা হতে আগ্রহী সালমান খান

বিনোদন ডেস্ক: কন্যাসন্তানের পিতা হতে চান সালমান খান। সালমান বলেন, যদি আমার কখনও সন্তান হয়, ইনশাআল্লাহ, আমার ইচ্ছা এটা যেন মেয়েই হয়। আমি মেয়েশিশুর পিতা হতে চাই। সম্প্রতি কন্যাশিশু ও নারী ক্ষমতায়ন বিষয়ক একটি কর্মসূচিতে যোগ দিয়ে নিজের ইচ্ছার কথা জানান বলিউডের এ অভিনেতা।

আয়োজিত এই কর্মসূচিতে যোগ দিয়ে সালমান বলেন, নারীরা আজকে বিশ্ব শাসন করছে। তারা কেন বোঝা হবে। আমার দু’বোন, তিন ভাই। আমাদের চেয়ে আমার বোনেরাই বাবা-মায়ের বেশি যত্ন নেয়। দু’বোন পেয়ে আমি গর্বিত। আমাদের জীবনে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই কর্মসূচিতে কন্যাশিশুর ভ্রূণ হত্যার বিরুদ্ধে অবস্থান নেন সালমান। তিনি বলেন, জন্মের আগেই কেন একটা শিশুকে মেরে ফেলা হয়। সচেতনতা না থাকার কারণেই এমনটা হচ্ছে। সবাই যদি কন্যাশিশুকে মেরে ফেলে তাহলে কোন মা-বোন আর থাকবেন না। ছেলেরা বিয়ে করতে পারবে না।

বলিউডে জনপ্রিয় অভিনেতা সালমান খান বর্তমানে ‘জয় হো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এমন ব্যস্ততার মধ্যেও তিনি এই কর্মসূচিতে যোগ দেন। কন্যাশিশু ও নারী ক্ষমতায়ন নিয়ে সচেতনতা বৃদ্ধিতে ১০ দিনের ভারত সফরে আছেন মিস ইউনিভার্স অলিভিয়া কালপো। অলিভিয়ার এসব সামাজিক কাজে সমর্থন যোগাচ্ছেন সালমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026