বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৬

কোয়ালিশন চুক্তি চূড়ান্ত জার্মানিতে

কোয়ালিশন চুক্তি চূড়ান্ত জার্মানিতে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানিতে সাধারণ নির্বাচনের প্রায় ৪ মাস পর সরকার গঠনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে৷

মহাজোট সরকার গড়ার লক্ষ্যে  চুক্তি  চূড়ান্ত করেছে চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের দল সিডিইউ ও সিএসইউ এবং মধ্য বাম সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি)।

এবার এসপিডি দলের সদস্যরা এ সিদ্ধান্তের পক্ষে ভোট দিলেই সরকার গঠন করা সম্ভব হবে। তবে দলটির অনেকেই মনে করছেন সিডিইউ/সিএসইউ এর সঙ্গে এসপিডি’র আবার কোয়ালিশনে ফেরা দীর্ঘমেয়াদে দলটির জন্য ক্ষতিকারক হতে পারে।

বুধবার একটি যৌথ সংবাদ সম্মেলনে মের্কেল বলেছেন, “চুক্তিটির ফলে একটি ভাল এবং স্থিতিশীল সরকারের ভিত্তি স্থাপিত হয়েছে।”

ওদিকে, এসপিডি নেতা মার্টিন শুলজ কঠিন আপোসরফায় আসার জন্য মের্কেলের দলকে ধন্যবাদ জানিয়েছেন। এক টুইটে শুলজ বলেছেন, চুক্তিটি জনগণের জন্য এক বিরাট অর্জন। তিনি চাইবেন তার দলের সদস্যরা এটি মেনে নিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026