রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:০৪

ব্রিটিশ পার্লামেন্টে নয়া কেলেঙ্কারি: ৫ জনের ১ জনই যৌন হয়রানির শিকার

ব্রিটিশ পার্লামেন্টে নয়া কেলেঙ্কারি: ৫ জনের ১ জনই যৌন হয়রানির শিকার

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ পার্লামেন্টে কর্মরত প্রতি পাঁচজনের একজনই যৌন হয়রানির শিকার। লন্ডনের ওয়েস্টমিনস্টারে গত এক বছরে যৌন হয়রানির এমন উদ্বেগজনক অবস্থা সৃষ্টি হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে

ব্রিটিশ এমপিদের অর্থায়নে পরিচালিত একটি কমিটি জরিপ করে। শুক্রবার হাউস অব কমেন্সে এই রিপোর্ট প্রকাশের কথা রয়েছে।

যৌন হয়রানি থেকে পার্লামেন্টের কর্মীরা কীভাবে রক্ষা পেতে পারেন তার জন্য কিছু সুপারিশও থাকবে তার রিপোর্টে

রিপোর্টের কিছু তথ্য ফাঁস হয়ে আগেই চলে এসেছে দ্য ইন্ডিপেন্ডেন্টের হাতে। সংবাদমাধ্যমটি এটাকে ওয়েস্টমিনস্টার কেলেঙ্কারি বলে অভিহিত করেছে।

পার্লামেন্টে বসে বসেই স্মার্ট ফোনে অশ্লীল ছবি দেখেন ব্রিটেনের এমপিরা। পুরাতন মুখরোচক গল্পের সঙ্গে এবার আরেকটিনয়া কেলেঙ্কারিযোগ হল ব্রিটিশ সংসদে

রিপোর্টে বলা হয়েছে, কর্মীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অশোভন আচরণ থেকে শুরু করে জাপটে ধরা ধর্ষণের মতো যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

এক্ষেত্রে নারী কর্মীরাই বেশি আক্রান্ত হয়েছেন। গত এক বছরের এসব নারীর কমপক্ষে দুই দুইবার নির্যাতিত হওয়ার অভিযোগ করেছেন। ব্রিটিশ রাজনীতিতে যৌনতা বিশেষ করে অশোভন আচরণ ধর্ষণের বিষয়টি অনেকদিন ধরেই আলোচিত




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026