সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪

সিরিয়ায় আইএসের বিটলেস শাখার দুই বৃটিশ জঙ্গী আটক

সিরিয়ায় আইএসের বিটলেস শাখার দুই বৃটিশ জঙ্গী আটক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর নির্যাতন ও মাথা বিচ্ছেদকারী শাখায় কাজ করত বিটলেস। ঐ শাখার সদস্য দুই বৃটিশ জঙ্গীকে আটক করেছে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধরত যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি যোদ্ধারা।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বরাতে কুর্দি যোদ্ধা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) এর দ্বারা আটককৃত আইএসে এর বিটলেস শাখার বৃটিশ নাগরিকেরা হলেন আলেজান্ডার কটি (৩৪) ও এল শাফি আল শেইখ (২৯)।

স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাজ্য থেকে আসা আইএসের নির্যাতন ও শিরচ্ছেদকারী শাখায় কর্মরত মোট ৪জন সদস্যের সর্বশেষ ২জন কে আটক করা হয়েছে।

বাকি দু’জনের একজন জিহাদী জন যাকে ২০১৫ সালে ড্রোন হামলায় হত্যা করা হয়েছিল। অন্যজন এইন ডেভিস আইএসের জ্যেষ্ঠ নেতা হিসেবে তুরস্কে আটক হয়ে জেলে বন্দি আছে।

তারা তাদের পরিচয় গোপন করতে বিটলেস ছদ্দনাম ব্যবহার করেছিল। ধারণা করা হয়, তাদের হাতে পশ্চিমাদের অন্তত ২৭ পর্যটকের প্রাণ গেছে এবং আরও অনেককে তারা নির্যাতন করেছে।

উল্লেখ্য, সিরিয়ায় যুদ্ধরত মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধা এসডিএফ এর হাতেই ২০১৭সালের অক্টোবরে স্ব-ঘোষিত আইএস রাজধানী রাক্কা দখল মুক্ত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026