সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪০

চুরি করা গাড়ি চালু করতে গাড়ির মালিককে ফোন

চুরি করা গাড়ি চালু করতে গাড়ির মালিককে ফোন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা’য় ওয়ালমার্টে’র একটি শোরুমের বাইরে পার্কিং লট থেকে গাড়ি চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ব্যাপারটিকে সাদামাটা মনে হলেও যেভাবে অভিযুক্ত ব্যক্তিটি আটক হয়েছে, তা মোটেও সাদামাটা গড়পড়তা কোনও ঘটনা নয়।

মিনেসোটা’র পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া গাড়িটির মালিক একজন নারী শীতের মধ্যে গাড়িটিকে গরম রাখতে ওয়ালমার্ট শোরুমের ভেতর থেকেই রিমোট কন্ট্রোলার চেঁপে গাড়িটিকে চালু করে রেখেছিলো।

কিন্তু যখন সে পার্কিং লটে আসলো, তখন দেখলো যে তার গাড়িটি সেখানে আর নেই। চোর খালি গাড়ি চালু দেখে তা নিয়ে চলে গেছে।

তবে এ ঘটনার প্রায় দুই ঘন্টা পর ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। গাড়িটি চুরি করা ব্যক্তিটি একটি স্থানে গাড়িটি পার্কিং করার পর আবার যখন তা চালু করতে যায় তখন দেখে যে গাড়িটি আর চালু হচ্ছে না। বিভিন্ন ভাবে গাড়িটিকে চালু করার চেষ্টা করার পরও আর চালু করতে না পারায় অবশেষে সে গাড়িটির মালিকের ফোনে কল করে।

এ ব্যাপারে গাড়ির মালিক বলেন যে, তার গাড়ি চুরি যাওয়ার প্রায় দুই ঘন্টা পর তার ফোনে এক মহিলা কল করে বলেন যে, একটি লোক তার গাড়ি কিভাবে চালু করতে হয় তা জানতে চাচ্ছেন। এরপর গাড়ি চুরি করা ব্যাক্তিটি সরাসরিই তার সাথে কথা বলেন।

এ ঘটনার পরই তিনি ব্যাপারটি পুলিশকে অবহিত করেন। অতঃপর, পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও ফোন নম্বর ট্র্যাকিং করার মাধ্যমে অভিযান চালিয়ে এডওয়ার্ড লিরয় উইলস (৩৭) নামক সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে।

পুলিশ জানিয়েছে আটককৃত ব্যক্তিটি গাড়ি চুরির ঘটনার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026