রাজনীতি ডেস্ক: তিনবার বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। বহু মানুষ বিশ্বাস করে যদি সুষ্ঠু নির্বাচন হতো এখনও তিনি থাকতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সবাই হেরেছে, কিন্ত কোনোদিন কোনো নির্বাচনে হারেননি তিনি।
এই জনপ্রিয়তম রাজনীতিককে ৭৩ বছর বয়েসে রাখা হয়েছে পরিত্যক্ত এক জেলখানায়। স্যাঁতস্যাঁতে একটা ঘরে। তাকে নাকি দেয়া হয়েছে সাধারণ কয়েদীদের খাবার আর পোষাক! চিন্তা করা যায় এসব!
এতো ক্ষোভ আর এতো রাগ যার বিরুদ্ধে, তার বিচারে সরকার হস্তক্ষেপ করেনি কিভাবে বিশ্বাস করবে মানুষ?
আসিফ নজরুলের ফেসবুক থেকে নেয়া।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি অবস্থায় দেখাশুনার জন্য পরিচারিকা হিসেবে ফাতেমার বিষয়ে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। এর আগে বন্দি অবস্থায় খালেদা জিয়ার পরিচারিকা চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। আবেদনে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বয়স্ক মানুষ। তিনি একা চলাফেরা করতে পারেন না। তাই তার জন্য একজন পরিচারিকা প্রয়োজন।
আর তার পরিচারিকা হিসেবে থাকার জন্য মোছা. ফাতেমা প্রস্তুত।
উল্লেখ্য, ৮ই ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদ- দেন আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি নাজিম উদ্দিন রোড়ের পুরনো কারাগারে রয়েছেন।