সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪০

মিনেসোটায় প্রথম মুসলিম মেয়র পদপ্রার্থীকে হত্যার হুমকি

মিনেসোটায় প্রথম মুসলিম মেয়র পদপ্রার্থীকে হত্যার হুমকি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রচেস্টার শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে প্রার্থীতা করতে যাচ্ছেন রেজিনা মুস্তফা। তবে ইতোমধ্যেই তাকে অনলাইনে কয়েকবার হত্যার হুমকি দেয়া হয়েছে।

এক সপ্তাহ আগে মিলিটিয়া মুভমেন্ট নামের একটি অনলাইন পেজ থেকে মুস্তফাকে মৃত্যুদ দেয়ার হুমকি দেয়া হয়। টুইটার পেজে মুস্তফা বলেন, এই হুমকি আমার লক্ষ্য থেকে আমাকে দূরে সরাতে পারবে না।

তবে একই সঙ্গে, এই ধরনের হুমকি গুরুত্বের সঙ্গে নেয়া উচিত বিশেষ করে ওই মুহুর্তে যখন কোন ব্যক্তি কোন সম্প্রদায়কে সেবা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সময় তিনি আরো বলেন, এই হুমকি কোথা থেকে এসেছে তা সম্পর্কে আমার কোন ধারণা নেই।

মিনেসোটা থেকে ১৬০ কি. মি দূরের শহর রচেস্টারের জনসংখ্যা ১ লাখ ১৪ হাজার। আমেরিকান ইন্টারন্যাশনাল ইসলামিক রিলেশন সিএআইআর মুস্তফার এই হুমকি সম্পর্কে পুলিশকে তদন্ত করার জন্য আহ্বান জানায়। রচেস্টার পুলিশ জানায়, তারা বিষয়টি তদন্ত করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026