সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬

রসালো জিলাপি তৈরি করুন ঘরেই

রসালো জিলাপি তৈরি করুন ঘরেই

রাধুনী ডেস্ক: জিলাপি খেতে কমবেশি সবাই পছন্দ করেন।রসালো খাবার হওয়ায় বিশেষ করে শিশুদের কাছে জিলাপি একটি প্রিয় খাবার।

তবে আমরা বেশিভাগ সময় জিলাপি কিনে খেয়ে থাকি। কিন্তু আপনি জানেন কি ঘরেই বানাতে পারেন রসালো এই খাবারটি।

অনেকে জিলাপি বানানো ঝামেলার কাজ মনে করেন। কিন্তু এটি মোটেই কোনো ঝামেলার কাজ নয়।ঘরেই বানাতে পারেন রসালো জিলাপি।

কিভাবে তৈরি করবেন রসালো জিলাপি:

উপকরণ

ময়দা ২ কাপ, চালের গুঁড়া আধাকাপ, বেকিং পাউডার ২ চা চামচ, চিনি ৩ কাপ, পানি ৫ কাপ, দাড়চিনি ২ টুকরো, এলাচ ২টি, তেল পরিমাণ মতো, গোলাপজল ২ টেবিল চামচ, জাফরান- সামান্য।

প্রণালি

একটি পাত্রে ময়দা, চালের গুঁড়া, বেকিং পাউডার, জাফরান, গোলাপজল এবং পরিমাণ মতো পানি দিয়ে খামির তৈরি করে ১২ ঘণ্টা রেখে দিন। নির্দিষ্ট সময় পরে খামির জিলাপি তৈরির জন্য প্রস্তুত হবে। এবার পাত্রে তেল গরম করে একটুকরো শক্ত কাপড়ে খামির নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির আকারে ছাড়ুন। জিলাপি মচমচে করে ভেজে তুলুন। অন্য একটি পাত্রে চিনি, পানি ও দাড়চিনি, এলাচ দিয়ে জ্বালিয়ে ঘন সিরা তৈরি করুন। মচমচে জিলাপিগুলো সিরায় কিছুক্ষণ রেখে তুলে নিন। হয়ে গেল আপনার দারুণ মজার মচমচে জিলাপি। প্রথম প্রথম তৈরি করার সময় জিলাপির আকার নিয়ে ভাববেন না। কয়েকবার চেষ্টা করুন সুন্দর হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026