বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭

তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নয়: সিলেটে খালেদা জিয়া

তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নয়: সিলেটে খালেদা জিয়া

শীর্ষবিন্দু নিউজ: বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের চেষ্টা হলে তা প্রহিতে ভোটকেন্দ্রভিত্তিক প্রতিরোধ কমিটি গঠনের ডাক দিয়েছেন খালেদা জিয়া। ২৪ তারিখ সরকারের ক্ষমতার শেষ দিন। ২৫ তারিখের পর এ সরকার ক্ষমতায় থাকবে না। সিলেটে শনিবারের জনসভায় তিনি নির্দলীয় সরকারের দাবি তুলে এসব মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে আওয়ামী লীগের অধীনে আগামী সংসদ নির্বাচন হবে। কয়েকদিন থেকে চলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হওয়া ১৮ দলের এই জনসভায় বিকালে দেয়া বক্তব্যে আগামী নির্বাচন নিয়ে সরকারকে হুঁশিয়ার করে দেন বিরোধীদলীয় নেতা।

২৫ তারিখের পর বিএনপি রাজপথে থাকবে বলে সরকারকে হুঁশিয়ারি দেন বিএনপি প্রধান। বিএনপি অতীতেও ব্যর্থ হয়নি এবং সামনেও ব্যর্থ হবে না বলে সিলেটবাসীর সমর্থন কামনা করে বক্তব্য শেষ করেন খালেদা জিয়া। আওয়ামী লীগের শাসনামলে যতগুলো উপনির্বাচন হয়েছে সেসব স্বচ্ছ হয়নি। তাই আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না।

আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে তিনি বলেন, তারা নির্বাচন দিতে চায়। আমরাও নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন চাই। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নিজের অনড় অবস্থা ব্যক্ত করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাব না।

জামায়াতের সঙ্গে জোট বেধে আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়কের দাবিতে দেশ কাঁপিয়ে দিয়েছিল বলে জানান খালেদা জিয়া। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, সেসময় তারা দেশে ভাঙচুর চালিয়েছে, জ্বালাও পোড়াও করেছিল। নির্দলীয় সরকারের জন্য আওয়ামী লীগ দেশের অনেক ক্ষতি করেছে। শেখ হাসিনা তখন তত্ত্বাবধায়কের জন্য একটা লাশের জন্য ১০টা লাশ চেয়েছিলেন বলে অভিযোগ করেন খালেদা।

দলীয় সরকারের অধীনে নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে বিএনপি। এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, বিএনপি না এলেও নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে আওয়ামী লীগকে ২০০৭ সালের কথা স্মরণ করিয়ে দেন বিএনপি চেয়ারপারসন। খালেদা বলেন, আমরা সব মেনে নিয়েছি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, চেয়েছি যাতে নিরপেক্ষ নির্বাচন হয়। শেখ হাসিনাকে উদ্দেশে করে তিনি বলেন, তিনি ক্ষমতায় থাকলে ভোট সুষ্ঠু হয় না, কারণ তার কথা শুনতে এই প্রশাসন বাধ্য।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026