রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৪

গুপ্তচরবৃত্তির বিষয়ে করবিনকে নিজের অবস্থান স্পষ্ট করতে বললেন মে

গুপ্তচরবৃত্তির বিষয়ে করবিনকে নিজের অবস্থান স্পষ্ট করতে বললেন মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জেরেমি করবিনকে তার এবং কয়েকজন লেবার পার্টির এমপি’র বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।

অভিযোগটি ছিলো, ৩০ বছর আগে করবিনসহ ১৫ লেবার পার্টি নেতা সোভিয়েত-সমর্থিত গোয়েন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মে বলেন, যেকোনও অভিযোগের সামনে প্রত্যেক এমপি’কে তাদের নিজ নিজ কাজের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সেখানে বা যেবিষয়েই এমপি’দের বিরুদ্ধে অভিযোগ উঠুক না কেন, প্রত্যেককেই নিজের অবস্থান স্পষ্ট করতে হবে।

প্রসঙ্গত, করবিন-সহ দলের প্রভাবশালী সদস্যদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আসার পর লেবার পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। পরবর্তীতে, অভিযুক্তদের নাম চেক সিভিল সার্ভিসের একটি নথিতে পাওয়া যায়।

গত সপ্তাহে চেকোস্লাভিয়ার সাবেক গুপ্তচর জেন সারকোজি বলেন, যুদ্ধের সময় সমাজতান্ত্রিক ব্লকের সাথে দেখা করার জন্য ১০হাজার পাউন্ড পযন্ত পেতেন উল্লেখিত লেবার এমপি’রা।

তাছাড়া, ১৯৮০ সালের শেষের দিকে অন্তত ১৫ লেবার নেতা তাকে তথ্য দিয়ে সহায়তায় প্রতি সাক্ষাতের বিনিময়ে ১ থেকে ১০ হাজার পাউন্ড পর্যন্ত নিয়েছেন।

লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, সারকোজির তথ্য-প্রমাণের কোনই ভিত্তি নেই। এগুলো আসলে কল্পনাপ্রসূত ও মিথ্যার ফুলঝুড়ি। অন্যদিকে, লেবার পার্টির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হলেও, কনজারভেটিভ পার্টি বিষয়টির সুষ্ঠু তদন্তে একটি কমিটি গঠনের আহ্বান জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026