রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩

চিকেন সংকটের কারণে কেএফসির আউটলেট বন্ধ ব্রিটেনে

চিকেন সংকটের কারণে কেএফসির আউটলেট বন্ধ ব্রিটেনে

শীর্ষবিন্দু নিউজ: উন্নত বিশ্বে তৈরী খাবারের দোকান হিসেবে সুপরিচিত বৃহত্তর ফাস্ট ফুড কেএফসি ক্রেতাদের জন্য দু:সংবাদ।

সুস্বাদু চিকেনের সম্ভারকেএফসিতে চলছে চিকেন সংকট। যার জন্য ক্রেতাদের সার্ভিস দিতে পারছে না এই চেইনশপ।

কেএফসি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মুরগি সংকটের কারণে গত সোমবার ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের ৯০০টি আউটলেটের মধ্যে মাত্র ৩৩৮টি খোলা ছিল এবং কয়েক ঘণ্টা পর তাও বন্ধ করে দেয়া হয়।

ডিএইচএলের সাথে চুক্তির পরপরই এ সংকট দেখা দেয়। ডিএইচএল থেকে জানানো হয়েছে, তাদের কিছু অভ্যন্তরীণ সমস্যার জন্য মুরগির পর্যাপ্ত চাহিদা তারা পূরণ করতে পারছে না। কিছু দিনের মধ্যেই সমস্যার সমাধান করা হবে বলে তারা জানান।

অন্যদিকে কেএফসির কর্তৃপক্ষ জানায়, খাদ্যের মানের ব্যাপারে কোন ছাড় দিতে চান না তারা। পর্যাপ্ত পরিমাণ মুরগি সরবরাহ না থাকায় আউটলেটগুলো বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, আমরা পরিস্থিতি অনুকূলে আনতে দিন রাত কাজ করছি। তবে সবকিছু আগের মত কবে ঠিক হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মালিকানাধীন প্রতিষ্ঠান বিডভেস্টের সঙ্গে গত বছর চুক্তি বাতিলের পর ডিএইচএল নামের এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে কেএফসি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026