শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৯

শহীদদের স্মরণ জানিয়ে অমর একুশে উদযাপন লন্ডনে

শহীদদের স্মরণ জানিয়ে অমর একুশে উদযাপন লন্ডনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে লন্ডনে অমর একুশে মহান শহীদ ও আনত্দর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত।

একুশের প্রথম প্রহর থেকেই পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছিল জনতার ঢল।

স্থানীয় কাউন্সিল কর্তৃপক্ষের উদ্যোগে এ সময় শহীদ মিনারের নিরাপত্তায় নেওয়া হয় বিভিন্ন ধরনের ব্যবস্থা। নিরাপত্তাকর্মীদের সহায়তায় বিভিন্ন সংগঠন সারিবদ্ধভাবে এগিয়ে গিয়ে পূষ্পচ্চবক অর্পণ করে শহীদ মিনারে।

ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল’র নির্বাহী জনবিগস, শহীদ মিনার কমিটির সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, পুষ্পচ্চবক অর্পণের মাধ্যমে রাত ১২.০১ মিনিটে ভাষা শহীদদের স্মরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

হাইকমিশনার ও মেয়রের পর পুষ্পসত্দবক অর্পণ করেন কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য বিএনপি, লন্ডন বাংলা প্রেস ক্লাব, লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, লিবারেল যুক্তরাজ্য জাসদ, কমিউনিস্ট পার্টি, উদীচী শিল্পী গোষ্ঠী, যুবলীগ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, গ্রেটার সিলেট কাউন্সিল, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট, মহানগর বিএনপি, মহানগর আওয়ামীলীগ, ইতালি সমিতি, মাদারিপুর সমিতিসহ বিভিন্ন সংগঠন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026