রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩

যুক্তরাজ্যে আপস্কার্টিংকে যৌন অপরাধ ঘোষণার দাবি

যুক্তরাজ্যে আপস্কার্টিংকে যৌন অপরাধ ঘোষণার দাবি

শীর্ষবিন্দু নিউজ: সম্প্রতি যুক্তরাজ্যের ১০বছর বয়সী এক শিশুর স্কার্টের নিচে থেকে ছবি তুলতে যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে।

এর ফলে শুরু হওয়া আন্দোলনে আপস্কার্টিংকে যৌন অপরাধ হিসেবে ঘোষণার দাবিও জানিয়েছে তারা।

২০১৫ সালের পর থেকে ৭৮টি আপস্কার্টিংয়ের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা, যাদের বেশিরভাগেরই বয়স ২৫ থেকে ৪৭ বছর।

যদিও শেষ পর্যন্ত মাত্র ১১টি ক্ষেত্রে জড়িতদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পুলিশ। যদিও প্রকৃতপক্ষে এ ধরণের ঘটনার সংখ্যা আরও অনেক বেশি বলে বিবিসির  এক প্রতিবেদনে উঠে এসেছে।

যুক্তরাজ্যের সমতা বিষয়ক কমিটির চেয়ার মারিয়া মিলার এ প্রসঙ্গে বলেন, স্কার্টের নিচের অংশের ছবি তোলার চেষ্টা করা ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন্য।

বিষয়টিকে এক ধরণের অশালীনতা বলেও অভিযোগ করেন তিনি। এসময় তিনি বলেন এ ‘ভয়াবহ অপরাধ’ বন্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া উচিত।

এ প্রসঙ্গে ডারহাম বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ক্লেয়ার ম্যাকগ্লিন বলেন,‘অনেক মানুষের ভিড়ে নারীরা এ ধরনের পরিস্থিতির শিকার না হওয়াটাই অস্বাভাবিক। এসময় তিনি নারীদের মানবাধিকার লংঘন বিষয়ে সরকারকে সম্পূর্ণ ব্যর্থ বলেও অভিহিত করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026