মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮

আজ বিশ্ব স্কাউট দিবস

আজ বিশ্ব স্কাউট দিবস

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আজ বিশ্ব স্কাউট দিবস। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশসহ সারাবিশ্বে দিবসটি পালন হবে। স্কাউটিং আন্দোলনের প্রবক্তা ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।

তার হাত ধরেই ১৯০৭ সালে এ আন্দোলনের সূচনা হয়। ব্যাডেন পাওয়েলের জন্মদিনটিকে স্মরণ করতেই ২২ ফেব্রুয়ারিকে স্কাউট দিবস হিসেবে পালন করা হয়।

বর্তমানে পৃথিবীতে প্রায় ৪ কোটি স্কাউট ও গাইড স্বেচ্ছাসেবক রয়েছেন। ভারতীয় উপমহাদেশে স্কাউটিংয়ের যাত্রা শুরু ব্রিটিশ আমলে।

মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে বাংলাদেশ বয় স্কাউট সমিতি নামে নতুন করে যাত্রা শুরু হয়। ১৯৭৮ সালে নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস। ১৯৯৪ সাল থেকে মেয়েরা এর সদস্য হওয়ার অধিকার লাভ করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026