রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭

হ্যারি ও মেগানকে পাঠানো উড়ো চিঠির তদন্ত করবে ব্রিটিশ পুলিশ

হ্যারি ও মেগানকে পাঠানো উড়ো চিঠির তদন্ত করবে ব্রিটিশ পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম সদস্য প্রিন্স হ্যারি ও রাজপরিবারের হবু পুত্র বধু মেগান মার্কেলকে উদ্দেশ্য করে পাঠানো বর্ণবাদী উড়ো চিঠির তদন্ত করবে ব্রিটিশ পুলিশ।

সোমবার ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, বিদ্বেষমূলক এ চিঠিটিকে বর্ণবাদের মত ঘৃণ্য অপরাধ হিসেবে গণ্য করছে তারা।

ব্রিটিশ গণমাধ্যমগুলো জানায়, হ্যারি ও মেগানকে উদ্দেশ্য করে প্যাকেটটি পাঠানো হয়েছে। তবে ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে এ প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

দেশটির সংসদে সাদা পাউডার পাঠানোর পরপরই এ ধরনের বর্ণবাদী চিঠি পাওয়ার ঘটনা ঘটল।

এদিকে, এ উড়োচিঠি পাওয়ার ঘটনায় আগামী মে মাসে অনুষ্ঠিতব্য জমকালো এ বিয়ের অনুষ্ঠানকে ঘিরে শহরটির নিরাপত্তা এখন অনেকটাই হুমকির মুখে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026