বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬

পুলিশের নির্যাতনের শিকার ইরানের দুই হিজাববিরোধী নারী

পুলিশের নির্যাতনের শিকার ইরানের দুই হিজাববিরোধী নারী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরানে পুলিশের হাতে নির্যাতনে শিকার হয়েছে দুই হিজাববিরোধী নারী। তাদের নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতো আবারও ইরানে হিজাব বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিডিওতে দেখা যায় একজন নারী একটি স্টেজে খোলা চুলে দাঁড়িয়ে আছে। তিনি তার স্কার্ফ লাঠির মাথায় বেঁধে রেখে বাতাসে উড়াচ্ছেন। তাকে তাড়া করেছে পুলিশ তাদের একজনকে পুলিশ নির্যাতন করে মাটিতে ফেলে দিয়েছেন।

পাশ থেকে নির্যাতিত ওই নারীকে লক্ষ করে পুলিশ সদস্য জিজ্ঞাসা করছেন ‘মানবাধিকার এখন কোথায়? ভিডিওটি গণহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হচ্ছে।

উল্লেখ্য, গতমাসে হিজাববিরোধী আন্দোলনে ইরানের রাজধানী তেহরানে ২৯ নারীকে আটক করেছে পুলিশ। ১৯৭৯ সালের বিপ্লবের পর দেশটির আইন করা হয় যে, মেয়েদেরকে প্রকাশ্যে অবশ্যই চুল ঢাকতে হবে এবং ঢিলেঢালা পোশাক পরতে হবে।

বাধ্যতামুলক নিয়ম থাকা সত্তে¡ও রাস্তায় হিজাব খুলে আন্দোলন করার জন্যই আটক করা হয় তাদের। এবার মেয়েরা টেলিকম বক্সে উঠে নিজেদের হিজাব খুলে আন্দোলন করেছে।

যদিও ইরানের মেয়েরা গত ৪ দশক ধরে আন্দোলন করে যাচ্ছে, এবারের আন্দোলন অনেক বেশি মনযোগ কেড়ে নিয়েছে। এর ফলে নতুন বিতর্কের সৃষ্টি হচ্ছে, যা এর আগে খুব একটা দেখা যেত না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026