শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৬

লেস্টার শহরে রহস্যজনক বিস্ফোরন: নিহত ৬

লেস্টার শহরে রহস্যজনক বিস্ফোরন: নিহত ৬

শীর্ষবিন্দু নিউজ: রোববার মধ্য ইংল্যান্ডের লেস্টার শহরে একটি বোমা হামলায় ৬ জন নিহত হয়েছে। ব্রিটিশ পুলিশ একথা জানিয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত এই ঘটনার সাথে কোন সন্ত্রাসী বা জঙ্গী সংগঠনের সম্পৃক্ততা পায়নি।

লেস্টার পুলিশ কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, ‘এখন পর্যন্ত নিশ্চিতভাবে ৬ জন নিহত হয়েছেন। ৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।’

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত এই হামলার সাথে কোন সন্ত্রাসী বা জঙ্গী সংগঠনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে এখনও তদন্ত চলছে।

বিস্ফোরনের ফলে একটি আবাসিক ভবনে আগুন লেগে যায়। দমকল কর্মীরা সারারাত চেষ্টা করে সে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই বিস্ফোরনের তদন্ত পুলিশ এবং দমকল বাহিনী সম্মিলিতভাবে করবে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

বিস্ফোরন এলাকার সকল আবাসিক বাড়ি এবং ব্যাবসা প্রতিষ্ঠান খালি করে দেয়া হয়েছে। বাসিন্দাদের স্থানীয় পুলিশ স্টেশনে সাময়িক আশ্রয় দেয়া হয়েছে। এই এলাকার বেশ কিছু ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026