সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪০

যৌন কেলেঙ্কারি বিষয়ে পিতার প্রতি ইভাঙ্কা ট্রাম্পের বিশ্বাস

যৌন কেলেঙ্কারি বিষয়ে পিতার প্রতি ইভাঙ্কা ট্রাম্পের বিশ্বাস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যৌন কেলঙ্কারির কথা অস্বীকার করে দেয়া নিজের পিতার বক্তব্য পুরোপুরি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা এবং উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প।

তিনি মনে করেন কন্যা হিসেবে তাকে নিজ পিতার ব্যাপারে এ ধরণের প্রশ্ন করা অনুচিত। ইভাঙ্কা আরো বলেন, সন্তান হিসেবে পিতাকে বিশ্বাসের পূর্ণ অধিকার রয়েছে তাঁর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক নারীকে অনুমতি না নিয়ে স্পর্শ এবং চুম্বনের মতো যৌন অপরাধের অভিযোগ রয়েছে।

দক্ষিণ কোরিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন ‘ফার্স্ট ডটার’ ইভাঙ্কা। দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং এ সদ্য সমাপ্ত শীতকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া একটি মার্কিন প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন ইভাঙ্কা।

বিভিন্ন সূত্র দাবী করছে, এই সফরে ট্রাম্প কন্যা পরমানু কর্মসূচী প্রত্যাহারের জন্য উত্তর কোরিয়াকে রাজী করাতে চেষ্টা করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026