বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬

বিস্কুট বিক্রেতার প্রেমে পড়েছেন সৌদি নারীরা

বিস্কুট বিক্রেতার প্রেমে পড়েছেন সৌদি নারীরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এক বিস্কুট বিক্রেতার প্রেমে পড়েছেন সৌদি নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে তাকে নিয়ে নানান আলোচনা। ভালোবাসার প্রস্তাবও দিচ্ছেন অনেকে।

কিন্তু তার জনপ্রিয়তার রহস্য কী? খেজুরের পুর দেওয়া খেলেইজা নামের ওই সুস্বাদু বিস্কুট? অবশ্যই না। সৌদি নাগরিক ওই বিস্কুট বিক্রেতার চেহারাই টেনেছে সবার মন।

নাম না জানা ওই বিস্কুট বিক্রেতার একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়ার পর জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

এর পর এক নারী টুইট করেন, আমি চাই ওই ব্যক্তি আমার জীবনে খেলাইজা বিক্রি করুক। আরেকজন বলেন, ওই ব্যক্তি কোন শহরে থাকেন, জানতে চাই।

সংবাদ মাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, জনপ্রিয়তা পাওয়ার পরই সৌদি আরবের রাজধানী রিয়াদের জানদরিয়াহ ন্যাশনাল হেরিটেজ ফেস্টিভালে কাসিম প্যাভিলিয়নে সুদর্শন ওই বিস্কুট বিক্রেতার সঙ্গে ছবি তোলার জন্য ভিড় জমাচ্ছেন নারীরা।

এমনি কি তার সঙ্গে তোলা ছবি ও ভিডিও পোস্ট করেছে ইনস্টাগ্রাম ও টুইটারে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও-তে দেখা যায়, যখন নারীরা ওই ব্যক্তির সঙ্গে ছবি তুলছিলেন তখন তিনি একটি ব্যাগের পিছনে মুখ লুকানোর চেষ্টা করছিলেন।

যদিও এই বিক্রেতার চেহারা দেখে অনেক নারীরা মন কেড়েছে। তবে অনেক সৌদি পুরুষও এর সমালোচনা করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026