মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১৩

সিরিয়ায় রুশ বিমান বিধ্বস্ত: ৩২ আরোহী নিহত

সিরিয়ায় রুশ বিমান বিধ্বস্ত: ৩২ আরোহী নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ৩২ জন আরোহীসহ রাশিয়ার একটি পরিবহণ বিমান বিধ্বস্ত হয়েছে সিরিয়া।

এতে বিমানে থাকা ২৬ যাত্রী ও ৬ ক্রুর প্রত্যেকেই নিহত হয়েছেন। সিরিয়ার লাটাকিয়া প্রদেশে রাশিয়ান হমেইমিম বিমানঘাঁটিতে বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রাথমিক তথ্য থেকে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে অ্যানটোনভ-২৬ বিমানটি বিধ্বস্ত হয়েছে। সিরিয়ার স্থানীয় সময় বেলা দুইটার সময় এ দুর্ঘটনা ঘটে। হমেইমিম বিমানঘাঁটিটি সিরিয়ায় সামরিক অভিযানের জন্য রাশিয়ার গুরুত্বপূর্ণ একটি স্থাপনা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আরোহীদের কেউই বেঁচে নেই। ঘটনাস্থল থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, বিমানকে টার্গেট করে কোন হামলা চালানো হয় নি।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026