রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১১

পাকিস্তানে প্রথম দলিত নারী সিনেটর কৃষ্ণা

পাকিস্তানে প্রথম দলিত নারী সিনেটর কৃষ্ণা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানে কৃষ্ণা কুমারি কোহলি নামে এক দলিত হিন্দু নারী প্রথমবারের মতো পার্লামেন্টের সিনেটর নির্বাচিত হয়েছেন।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ৩৯ বছর বয়সী কোহলি জয়ী হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।

গত মাসে বিলওয়াল ভূট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সিন্ধু আইন পরিষদের পক্ষ থেকে সংখ্যালঘুদের জন্য বরাদ্দ সিনেটের একটি আসনে তাকে মনোনয়ন দেয়। সিন্ধু প্রদেশের থর এলাকার নানগারপারকার গ্রামের বাসিন্দা কোহলি ১৯৭৯ সালে এক গরীব কৃষকের ঘরে জন্ম নেন।

তিনি যখন শিশু ছিলেন তখন এক ‍ভূস্বামীর পরিচালিত জেলে তাকে তিন বছর বন্দি থাকতে হয়েছিল। সেখানে তার পরিবারের অন্য সদস্যরাও বন্দি ছিলেন এবং দাস হিসেবে কাজ করতেন।

১৬ বছর বয়সে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি পড়াশুনা চালিয়ে যান। পরে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একজন সামাজিক আন্দোলনকারী হিসেবে তিনি পিপিপিতে যোগ দেন। এরপর থরের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য কাজ করতে শুরু করেন।

কৃষ্ণার ভাই ভীরজি কোহলি একজন নামকরা মানবাধিকার কর্মী। সিন্ধুর প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় কাজ করে তিনি খ্যাতি লাভ করেন। পিপিপি’র এই নেতা এবং নানগারপারকার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ভীরজি হায়দ্রাবাদের কারাগারে ১১ মাস থাকার পর শনিবার মুক্তি পান।

২০০৯ সালে প্রথমবারের মতো ওই আসনে একজন অমুসলিম দলিতকে সিনেট পদে নির্বাচনের জন্য মনোনিত করে পিপিপি। কৃষ্ণা কোহলিসহ ছয়জন অমুসলিম বর্তমানে বিরোধী এই দলটি থেকে মুসলমি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের পার্লামেন্টের সিনেটর নির্বাচিত হয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026