শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৩০

রাজকীয় বিয়ের আগে ব্যাপ্টাইজ হলেন মেগান মর্কেল

রাজকীয় বিয়ের আগে ব্যাপ্টাইজ হলেন মেগান মর্কেল

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের যুবরাজ প্রিন্স হ্যারির বাগদত্তা মেগান মর্কেলের ব্যাপটিজম সম্পন্ন হয়েছে। সেইন্ট জেমস প্রাসাদের রয়েল চ্যাপেলে অনুষ্ঠিত হওয়া এই ব্যাপ্টিজমের ফলে চার্চ অফ ইংল্যান্ডের সদস্য হলেন সাবেক এই মার্কিন অভিনেত্রী।

৪৫ মিনিট ব্যাপি এই অনূষ্ঠান পরিচালনা করেন ক্যান্টব্যারির আর্চবিশপ জাস্টিন ওয়েবলি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স হ্যারি, প্রিন্স চার্লস এবং ডাচেস অফ ক্রনওয়েল। তবে রানী এলিজাবেথ এবং প্রিন্স উইলিয়ামস এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

প্রিন্স হ্যারি আর মেগান মর্কেলের আসন্ন বিয়ে উপলক্ষে জর্ডান নদীর পবিত্র পানি ব্যবহার করে মেগানকে অ্যাঙ্গলিকান চার্চের সদস্য করে নেয়া হলো। তিনি এখন থেকে প্রিন্স হ্যারির সাথে হোলি কমিউনিয়ন এ অংশ নিতে পারবেন। আগামী ১৯ মে উইন্সডর ক্যাসেলের সেইন্ট জর্জ চ্যাপেলে দুজনের বিয়ে অনুষ্ঠিত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026