বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১২

নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৫০ (ভিডিও)

নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৫০ (ভিডিও)

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজে থাকা ৬৭ যাত্রীর মধ্যে নিহত হয়েছে অন্তত ৫০ জন- এমনটাই জানিয়েছে নেপালের সেনাবাহিনী।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে ৭৮ আসনের উড়োজাহাজটিতে  ৬৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু মেম্বার ছিলেন। ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারীর সঙ্গে ছিল দুই শিশু।

এদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি। নেপালের ৩২ জন, মালদ্বীপের ১ জন এবং চীনের ১ জন ছিলেন বাকিদের মধ্যে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুরের দেয়া তথ্য অনুযায়ী, ৭৮ আসনের বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ-৪০০ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় ২:২০ মিনিটে বিধ্বস্ত হয়। এসটু-এইউজি নামে নিবন্ধিত ফ্লাইটটি ঢাকা ছেড়েছিলো দুপুর ১:৪৩ মিনিটে।

দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটিতে সবধরণের উড়োজাহাজের ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমান বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান থেকে ধোয়া বেরুতে এবং তাড়াহুড়া করে যাত্রীদের বিমান থেকে বেরিয়ে আসতে দেখেছেন তারা।যাত্রীদের কয়েকজন আহত হয়েছেন।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ত্রিভূবন বিমান বন্দরটি বন্ধ ঘোষণা করা হয়। সব ফ্লাইট বাতিল করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকা থেকে সিভিল এভিয়েশনের দুই সদস্যের একটি তদন্ত দল আগামীকাল নেপাল যাচ্ছেন।

ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, ‘কাঠমান্ডু বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। আমরা ঢাকা থেকে যোগাযোগের চেষ্টা করছি। বিস্তারিত জানার চেষ্টায় আছি আমরা।তাছাড়া এয়ারলাইন্সটির ফেসবুক পেজে বিমানটির যাত্রীদের পরিচয় বিস্তারিত দেয়া হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ওই বিমানটিতে ৭১ জন আরোহীর মধ্যে ৬৭ জন যাত্রী ছিলেন।যাত্রীদের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশি।এদের মধ্যে ২ জন শিশু ও ২৭ জন নারী ও ৩৭ জন পুরুষ ছিলেন।

বিশ্বে কাঠমান্ডু বিমান বন্দর পাহাড়ি উপত্যকায় অবস্থিত বলে খুবই ঝুঁকিপূণ। চারপাশে পাহাড় এবং মাঝখানে সমতলভূমিতে প্রায় খাড়া অবস্থায় বিমানগুলোকে অবতরণ ও উড্ডয়ন করতে হয়। ইউএস বাংলার এ বিমানটিতে ৪ জন ক্রু ছিলেন।

https://www.youtube.com/watch?v=3CGLqWVDVgE

https://www.youtube.com/watch?v=epB8m2kbISg




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026