যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশন, বার্মিংহাম এর উদ্যোগে ঐতিহাসিক ০৭ মার্চ উদযাপন করা হয়।
সহকারী হাই কমিশনার কর্তৃক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। জাতীয় সংগীত এবং পবিত্র কোরআন তেলাওয়াত-এর মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। সকল শ্রেণীর প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মিশনের হিসাব কর্মকর্তা জনাব সিকদার মিজানুর রহমান। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা সংগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী অনুষ্ঠানে পাঠ করেন সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন এবং দ্বিতীয় সচিব জনাব মুহাম্মদ রেজাউল করিম ।
প্রবাসী বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করেন। মিশনের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ মনিরুল ইসলাম এর সার্বিক সহায়তায় এবং জনাব এস, এম, গোলাম সরওয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মোঃ আজির উদ্দিন, মুক্তিয়োদ্ধা জনাব আবদুল হামিদ, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রফেসর জনাব মিজানুর রহমান, জনাব মোঃ ওয়াসিমুজ্জামান, জনাব মাহবুব মোর্শেদ, জনাব হিফজুর রহমান, জনাব মাখন চ্যেধুরী, জনাব আমিনুর রহমান, মহিলা নেত্রী শিমুল বিল্লাহ, লেইষ্টার থেকে আগত জনাব মোঃ আঃ মান্নান, জনাব সাখাওয়াত হোসেন, নর্টিহাম থেকে আগত জনাব মোঃ আনোয়ার আলী, জনাব হারুন আল শরীফ, জনাব মোঃ দিদার সহ আরো অনেকে।
সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন ৭ই মার্চ-এর ঐতিহাসিক ভাষনের তাৎপর্য বিশদভাবে তুলে ধরে মুক্তিযুদ্ধের পটভূমি এবং অবদান উল্লেখ করে জাতির পিতা বঙ্গবন্ধৃ শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি প্রবাসে ঐক্যবদ্ধভাবে নিরলস প্রচেষ্টার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় সামাজিক ও অর্থনৈতিকভাবে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান।
স্বপ্রনোদিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সহকারী হাই কমিশনার সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। মধ্যাহ্ন ভোজ আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
-প্রেরিত সংবাদ