রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩

রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যা চেষ্টা সম্ভবত এ হামলার জন্য দায়ী রাশিয়াই

রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যা চেষ্টা সম্ভবত এ হামলার জন্য দায়ী রাশিয়াই

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যাচেষ্টায় সম্ভবত মস্কোই জড়িত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে।

দেশটির পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে সোমবার তিনি বলেন, তাদের হত্যাচেষ্টায় যে নার্ভ গ্যাস ব্যবহার করা হয়েছে, তা রাশিয়ার বানানো সামরিক ঘরানার।

বিবিসির খবরে বলা হয়েছে, এ বিষয়ে ব্যাখ্যা জানতে রুশ রাষ্ট্রদূতকেও ব্রিটিশ পররাষ্ট্র দফতরে তলব করা হয়েছে।

তেরেসা মে বলেন, মঙ্গলবারের মধ্যে বিশ্বাসযোগ্য প্রতিক্রিয়া না পেলে যুক্তরাজ্য স্ক্রিপালের ওপর হামলার ঘটনাকে মস্কোর বেআইনি বলপ্রয়োগ হিসেবে বিবেচনা করবে।

গেল ৪ মার্চ ইংল্যান্ডের স্যালিসবুরির উইল্টশায়ারের একটি পার্কের বেঞ্চ থেকে স্ক্রিপাল ও ইউলিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ওপর নার্ভ গ্যাস ব্যবহার করা হয়েছে বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, এই ন্যক্কারজনক হামলা পরিষ্কারভাবে রাশিয়া থেকে এসেছে। দেশটিকে অবশ্যই মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।

তবে এসব অভিযোগকে মস্কো ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তেরেসা মের বিবৃতিতে সার্কাস প্রদর্শনী বলে মন্তব্য করেন।

তিনি বলেন, শেষ কথা হচ্ছে- আরেকটি উসকানিমূলক প্রচারাভিযান চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026