বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭

সৌদি নারীদের পুরুষ অভিভাবকত্ব অবসানের আহ্বান জানিয়েছে জাতিসংঘের পর্যবেক্ষণ কমিটি

সৌদি নারীদের পুরুষ অভিভাবকত্ব অবসানের আহ্বান জানিয়েছে জাতিসংঘের পর্যবেক্ষণ কমিটি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সৌদি নারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণসহ তাদের ওপর পুরুষ অভিভাকত্বের রীতি অবসান করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের পর্যবেক্ষণ কমিটি। রক্ষণশীল দেশ সৌদি আরবের ওপর গভীর পর্যবেক্ষণের পর সংস্থাটি এ আহ্বান জানায়।

সোমবার রয়টার্সের খবরে বলা হয়, জাতিসংঘের পর্যবেক্ষণ কমিটি সৌদি আরবকে নারীদের স্বতন্ত্র বিচার বিশ্লেষণের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে দেশটিতে সম্প্রতি নারীদের ওপর নানা বিধি নিষেধ তুলে নেওয়া ও ব্যবসার সুযোগ করে দেওয়া পদক্ষেপকেও স্বাগত জানায়।

বিশ্বের মাঝে সৌদি আরবকে নারীদের জন্য সবচেয়ে সীমাবদ্ধ দেশ হিসেবে উল্লেখ করা হয়। দেশটিতে কোনও নারী মন্ত্রী নেই এবং নারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পুরুষরাই দিয়ে থাকেন।

সাম্প্রতিক সময়গুলোতে দেশটি থেকে নারীদের পাসপোর্ট, ভ্রমণ বা বিদেশে অধ্যয়ণ, আবাস নির্বাচন তাদের অভিভাবকদের সম্মতির প্রয়োজন হবে না বলে নতুন আইন চালু করা হয়।

পর্যবেক্ষণ কমিটির একজন সদস্য হিলারি জেবেদমাহ বলেন, আমরা দেশটিকে নারীদের ওপর থেকে পুরুষ অভিভাকত্ব তুলে নেওয়া আহ্বান জানিয়েছি। দেশটিতে নারীদের ক্ষেত্রে এখনো এমন কিছু আইন রয়েছে যা পুরুষের অনুমতির প্রয়োজন হয়।

এদিকে গত মাসে সৌদি প্রতিনিধি দল জাতিসংঘের প্রতিনিধি কমিটিকে নিশ্চিত করেছে তারা নারীদের স্বাধীনতা ফিরিয়ে দিতে নতুন কিছু নীতিমালা প্রণয়ন করেছে যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হিলারি জেবেদমাহ বলেন, বাল্যবিবাহ, জোরপূর্বক বিয়ে, এবং নারীদের জন্য বাধ্যতামূলক ড্রেসকোড বন্ধ করা উচিত। নারীদের তাদের পোশাক নির্বাচনে স্বাধীনতা দেওয়া উচিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026