সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯

রেখার জন্য বিয়ে করেননি

রেখার জন্য বিয়ে করেননি

বিনোদন ডেস্ক: সালমান খানের বয়স ৫২ বছর। কিন্ত তাতে কি! সালমান খান কিন্তু এখনো মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর অফ বলিউড।

তার অভিনীত সিনেমার মতোই তার লাভ লাইফ বরাবর খবরের শিরোনামে থেকেছে। ঐশ্বরিয়া রাই হোক বা ক্যাটরিনা কাইফ বহু নায়িকার সাথেই গভীর সম্পর্ক ছিল সালমানের।

তবে শুনলে আশ্চর্য হয়ে যাবেন উনি এখনো বিয়ে করেননি অভিনেত্রী রেখার জন্য! বিশ্বাস হচ্ছে না তো? পুরোটা পড়লেই বুঝতে পারবেন।

একবার রেখা জানিয়েছিলেন, উনি যেখানেই যেতেন সালমান খান তাকে ফলো করতেন। অন্যদিকে সালমান জানিয়েছেন, যখন রেখা ওর পড়শি ছিলেন তখন নায়িকা যে যোগ ক্লাসে যেতেন সালমানও সেখানে ভর্তি হন।

আর সেটা রেখাকে এক ঝলক দেখবার জন্য। একই সাথে সাল্লু ভাই জানিয়েছেন, উনি যখন ছোট ছিলেন রেখাকে বিয়ে করতে চেয়েছিলেন।

তিনি আরও জানিয়েছেন, একমাত্র রেখার কারণে উনি এখন অবধি অন্য কাউকে বিয়ে করেননি। রেখা জানিয়েছেন সালমান তাকে বরাবর বিয়ে করতে চেয়েছেন।

কিন্তু সেটা সম্ভব কি করে। আসলে সবটাই মজা করে বলেছেন তারা। একটি টিভি অনুষ্ঠানেই রেখা ও সালমান মুখোমুখি হয়ে এ কথাগুলো বলেন তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026