মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২২

টেলিভিশন বিতর্কে কান্নায় ভেঙে পড়েন রুশ প্রেসিডেন্ট প্রার্থী

টেলিভিশন বিতর্কে কান্নায় ভেঙে পড়েন রুশ প্রেসিডেন্ট প্রার্থী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: টেলিভিশন বিতর্কে অবিরত প্রশ্নের মুখে পড়ে রুশ নারী প্রেসিডেন্ট প্রার্থী কেসিনিয়া সবচাক অঝোরে কান্না করে দিয়েছেন। কান্না থামাতে না পেরে সিভিল ইনিশিয়েটিভ পার্টির প্রার্থী সবচাককে স্টুডিও ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে।

বিতর্ক চলার সময় অন্য প্রার্থীরা তাকে ক্রমাগত বাধা দিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে শুরু করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভ্লাদিমির জিরিনোভস্কি। সবচাক ও জিরিনোভস্কি আগে থেকেই একে অপরের পেছনে লেগে আছেন।

বিতর্ক চলাকালে প্রার্থীরা তার বিরুদ্ধে অবিরত যুক্তিপ্রদর্শন করে যাচ্ছিলেন। প্রার্থীরা তাকে বোঝাতে চাচ্ছিলেন যে স্টুডিওতে বক্তৃতার সময় বাড়ানোর ক্ষমতা তার নেই। সেন্ট্রাল ইলেক্ট্ররাল কমিশন এ সময় ভাগ করে দেয়।

এর পর তাকে লক্ষ্য করে বিদ্রূপের জোয়ার আসতে শুরু করলে তিনি নিজে নিজেই বক্তৃতা থামিয়ে দেন। সবচাক বলেন, আপনি কী ভাবছেন– এটি স্বাভাবিক? তিনি যখন এই প্রশ্ন করছেন, তখন তার চোখ পানিতে ভিজে গেছে।

তিনি বিতর্কের সঞ্চালক ভ্লাদিমির সলভইয়ভকে উদ্দেশ্য করেন বলেন, এই লোকগুলো কেবল আমাকেই বাধা দিচ্ছে। আমি আমার সময় ফেরত চাচ্ছি।

সঞ্চালক বলেন, আমি মনে করি, এটি ছিল অবমাননা। যে কারণে একজন নারীর চোখে পানি চলে এসেছে। কিন্তু তিনি বিতর্কের নিয়ম লঙ্ঘন করতে পারেন না।

রাশিয়ায় আগামী ১৮ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে সবচাকই হলেন একমাত্র নারী প্রার্থী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026