সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬

ট্রাম্প জুনিয়র ডিভোর্স দিচ্ছেন স্ত্রীকে

ট্রাম্প জুনিয়র ডিভোর্স দিচ্ছেন স্ত্রীকে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্ত্রীকে ডিভোর্স দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

মার্কিন গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, বাবার সঙ্গে কাজে ব্যস্ত হয়ে পড়ায় স্ত্রী ভানেসাকে কোনো সময় দিতে পারছেন না জুনিয়র ট্রাম্প।

বৃহস্পতিবার ম্যানহ্যাটনের সুপ্রিম কোর্টে ডিভোর্সের আবেদন জানিয়েছেন জুনিয়র ট্রাম্প দম্পতি। খবর নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান।

জুনিয়র ট্রাম্প ২০০৫ সালে মডেল ও অভিনেত্রী ভানেসাকে বিয়ে করেন। তাদের ঘরে পাঁচ সন্তান রয়েছে। যাদের বয়স তিন থেকে ১০ বছর। ১২ বছর একসঙ্গে থাকার পর সম্প্রতি ট্রাম্প দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আর এই দূরত্বের এর জন্য জুনিয়র ট্রাম্পের ব্যস্ত সময়কে দায়ী করেছেন স্ত্রী ভানেসা।

আবার শোনা যাচ্ছে, বিতর্কিত টুইট করে বাবাকে সমর্থন করাকে মোটেও মেনে নিতে পারছেন না ভানেসা। তাই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিউ ইয়র্ক টাইমসে বলা হয়েছে, আনকনটেস্টেড ডিভোর্সের জন্য আবেদন করেছেন ভানেসা। যার অর্থ হল সন্তানদের দায়িত্ব বা সম্পত্তি নিয়ে তাদের মধ্যে কোনো বিবাদ হবে না। এক কথায় শান্তিপূর্ণ বিবাহবিচ্ছেদ।

এদিকে, জুনিয়র ট্রাম্পের বিবাহবিচ্ছেদের খবর ফাঁস হতেই মুখরোচক গল্পে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। কেউ কেউ লিখেছেন- ‘যেমন বাবা তেমন ছেলে। বাবার দেখানো পথেই হাঁটছেন জুনিয়র ট্রাম্প। তিনি বাবার যোগ্য উত্তরসূরি হয়ে উঠবেন।’

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পেরও দুইবার বিবাহ বিচ্ছেদ হয়। তৃতীয়বার বিয়ে করেন মডেল মেলানিয়াকে। ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার সন্তান জুনিয়র ট্রাম্প।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026