শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৮

হ্যারিকে বিয়ের আনুষ্ঠানিক সম্মতি দিলেন রানী এলিজাবেথ

হ্যারিকে বিয়ের আনুষ্ঠানিক সম্মতি দিলেন রানী এলিজাবেথ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আদরের নাতি প্রিন্স হ্যারিকে তাঁর মার্কিন বাগদত্তা মেগান মর্কেলকে বিয়ের অনুমতি দিলেন যুক্তরাজ্যের রানী এলিজাবেথ দ্বিতীয়।

প্রিভি কাউন্মিলকে দেয়া একটি চিঠিকে রাজ্যের এক উপদেষ্টা জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক এবং বিশপদের জানিয়েছেন, রানী সিংহাসনের পঞ্চম দাবীদার প্রিন্স হ্যারি এবং মার্কিন টিভি সিরিজ সুইটস তারকা মেগান মর্কেলের বিয়ের অনুমতি দিয়েছেন।

বুধবার দেয়া ঐ চিঠিতে রানীর বক্তব্য হিসেবে লেখা হয়েছে, আমি আমার অতি আদরের নাতি প্রিন্স হেনরি চার্লস অ্যালবার্ট ডেভিড অফ ওয়েলস এবং র‌্যাচেল মেগান মর্কেল এর বিয়ের প্রতি সম্মতি ঘোষণা দিচ্ছি। গ্রেট সিলকে ব্যবহার করে এই ঘোষণা দেয়া হলো এবং প্রিভি কাউন্সিলের নথিতে এই তথ্য তোলার নির্দেশ দেয়া হলো।

২০১৩ সালের সংশোধিত ক্রাউন আইন অনুযায়ী রাজরক্তের ষষ্ঠ ধারা পর্যন্ত বিয়ে করার ক্ষেত্রে রানীর অনুমতি নেয়া বাধ্যতামূলক। ১৮ শতকে পাশ হওয়া আগের আইনটি আরো কঠিন ছিল।

রানী আগেই বলেছিলেন তিনি নাতির বিয়ে নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। এবং ১৯ মে অনূষ্ঠিত বিয়েতে তিনি যোগ দিচ্ছেন। সে হিসেবে এই চিঠি ছিল শুধুই আনুষ্ঠানিকতা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026