বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৯

স্পিটালফিল্ড ও বাংলাটাউন ওয়ার্ড থেকে ‘পিপলস এলায়েন্স অব টাওয়ার হ্যামলেটস’ পার্টির প্যনেলে “শামসুল তালুকদার এবং আব্দুল রব” কাউন্সিলার পদপ্রার্থী।

স্পিটালফিল্ড ও বাংলাটাউন ওয়ার্ড থেকে ‘পিপলস এলায়েন্স অব টাওয়ার হ্যামলেটস’ পার্টির প্যনেলে “শামসুল তালুকদার এবং আব্দুল রব” কাউন্সিলার পদপ্রার্থী।

নিউজ ডেস্ক: লন্ডন টাওয়ার হ্যামলেটসের নির্বাচন সবসময় বাংলাদেশী কমিউনিটিতে এবং স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক দের মাঝে এক ভিন্নমাত্রা যোগায়। যার মধ্যে স্পিটালফিল্ড বাংলাটাউন ওয়ার্ড নিয়ে এক বিশেষ আগ্রহ রয়েছে সবার, কারন বিগত দিনে এই ওয়ার্ডের নির্বাচীত প্রতিনিধিদের অনেকেই হয়েছেন কেবিনেট মেম্বার, মেয়র এবং পার্টি লিডার।

এবারও তার ব্যতিক্রম নয়, তবে প্রার্থীতায় থাকছে চমক, আসছে নতুন প্রজন্মের সম্ভবনাময় নতুন মুখ। কমিউনিটি সংগঠক, টিভি সংবাদ উপস্থাপক, ইন্জিনিয়ার শামসুল তালুকদার এবং আব্দুল রব  টাওয়ার হ্যামলেটসের স্পিটালফিল্ড ও বাংলাটাউন ওয়ার্ড থেকে কাউন্সিলার পদে “চাবি” প্রতিক নিয়ে মেয়র প্রার্থী রাবিনা খানের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, শামসুল তালুকদার, গত ১২ বছর ধরে টাওয়ার হ্যামলেটসে বসবাস করে আসছেন। দীর্ঘ দিন ধরে তিনি কমিউনিটির সেবায় নিয়োজিত। তিনি কমিউনিটির ইসু যেমন, প্রাইভেট রেন্ট, ড্রাগস,  নাইট্রাস অক্সাইড, এজুকেশন কাট এবং কার পার্কিং সহ বিভিন্ন ইসুনিয়ে কাজ করেছেন। শামসুল তার ওয়াডের বাসিন্দাদের অগ্রাধিকার দিয়ে আগামী দিনে একসাথে কাজ করতে চান।

আব্দুর রব, শিক্ষিত, ওয়ার্ডের সুপরিচিত স্হানীয় ব্যবসায়ী। তার তিন পুরুশ সহ তিনি পরিবার নিয়ে স্পিটালফিল্ড ও বাংলাটাউন ওয়ার্ডে থাকছেন। কমিউনিটির সকল প্রয়োজন ও অসুবিধা প্রত্যক্ষভাবে উপলব্ধি করছেন প্রতিদিন, তাই তিনি বাসিন্দাদের সমস্যা সমাধানের জন্য কাজ করতে চান। আব্দুর রব বিদ্যমান হাউজিং, ড্রাগস সহ অন্যান্য সকল সমস্যা নিয়ে কাজ করেন বলে জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026