বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫

চাকরি হারাচ্ছেন শত শত প্রবাসী

চাকরি হারাচ্ছেন শত শত প্রবাসী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি বিমানবন্দরে চাকরি হারাচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসা শত শত প্রবাসী।

জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত রয়েছেন বহু প্রবাসী। সেখানে এখন থেকে প্রবাসীদের চাকরিচ্যুত করে সৌদি নাগরিকদের নিয়োগ দেয়া হবে।

সৌদি আরবের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং দেশটির কর্মক্ষেত্র সৌদিকরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জেদ্দা বিমানবন্দরের মুখপাত্র তুর্কি আল তৈয়িব। খবর সৌদি গেজেটের।

জেদ্দা বিমানবন্দরের মহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুল্লাহ আল-রাইমি সব এয়ারলাইসন প্রতিষ্ঠানকে এ নির্দেশ দেন। নির্দেশনায় বলা হয়, বিমানবন্দরটিতে প্রবাসীদের সরিয়ে ১ হাজার ৫০০ সৌদি নাগরিককে নিয়োগ দেয়া হবে।

এই নির্দেশ খুব শিগগিরই বাস্তবায়ন করতে বলা হয়েছে। সরকারি এই নির্দেশটি ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে কিনা তা দেখতে বিমানবন্দরে একটি দল নিয়মিত পরিদর্শনও করবে বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026