বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার আবিষ্কার করলো আইবিএম

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার আবিষ্কার করলো আইবিএম

প্রযুক্তি আকাশ ডেস্ক: বিশ্বের বিখ্যাত কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠান আইবিএম তাদের ‘আইবিএম থিঙ্ক ২০১৮’ কনফারেন্সে একটি বিশেষ কম্পিউটার প্রদর্শন করেছে।

প্রদর্শিত এ কম্পিউটারটির বিশেষত্ব হলো এটা বিশ্বের সর্বক্ষুদ্রাকৃতির কম্পিউটার। ‘আইবিএম রিসার্চ ইনভেনশন্স এন্ড টেকনোলজিস’ এর নির্মিত এ কম্পিউটারটি এমন একটি যুগান্তকারী আবিষ্কার যেটা আগামী ৫ বছরের মধ্যে মানুষের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে বলে জানিয়েছে আইবিএম কর্তৃপক্ষ।

আইবিএমে’র এ কম্পিউটারটির দৈর্ঘ্য ও প্রস্থ্য মাত্র ‘১ মিলিমিটার x ১ মিলিমিটার।’ এটি নির্মাণে খরচ ১০ সেন্টের চেয়েও কম।

আইবিএমে’র এ কম্পিউটারটির আগে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির কম্পিউটার ছিলো ‘মিশিগান মাইক্রো মোট’। ২০১৫ সালে তৈরিকৃত এ কম্পিউটারটির দৈর্ঘ্য ও প্রস্থ্য ছিলো ২ মিলিমিটার।

আইবিএমে’র ফিচার অনুযায়ী তাদের এ কম্পিউটারটিতে একটি প্রসেসর রয়েছে, যেটিতে কয়েক লক্ষ ট্রানজিস্টর, এসর‌্যাম মেমোরি, পাওয়ারের জন্য ফটো ভল্টেইক সেল এবং একটি যোগাযোগ ইউনিট রয়েছে যেটি বহির্বিশ্বের সাথে এলইডি এবং একটি ফটো ডিটেক্টর এর মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে সক্ষম।

আইবিএম দাবী করেছে যে, তাদের কম্পিউটারটিতে একটি ‘এক্স-৮৬’ চিপের সমান ক্ষমতা রয়েছে। এর ফলে এটি প্রকৃত ‘ডুম’ পরিচালনার জন্য পর্যাপ্ত ক্ষমতা রাখে।

আইবিএম তাদের এ অতিক্ষুদ্রাকৃতির কম্পিউটারটিকে আরও উন্নত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026