বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১

মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ

মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্রাম নেয়ার জন্য পদত্যাগ করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট হতিন কাইওয়া। বুধবার ফেসবুকে দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছে তার অফিস।

এতে বলা হয়েছে, বর্তমান দায়িত্ব ও দায়বোধ থেকে বিশ্রামে থাকার জন্য তিনি পদত্যাগ করেছেন এবং তা অবিলম্বে কার্যকর হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, মিয়ানমারে প্রেসিডেন্টে পদ আনুষ্ঠানিকতামাত্র। তবে এ পদের অধিকারী হতিন কাইওয়া মিয়ানমারের নেত্রী অং সান সুচির অত্যন্ত ঘনিষ্ঠ।

সম্প্রতি স্থানীয় মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, প্রেসিডেন্ট অসুস্থ। কিন্তু সরকারি কর্মকর্তারা সে খবরকে প্রত্যাখ্যান করেছেন।

গত নির্বাচনে অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ব্যাপক বিজয় অর্জন করে। ফলে ক্ষমতায় আসেন সুচি। কিন্তু দেশের সংবিধানের কারণে তিনি প্রেসিডেন্টের পড়ে যেতে পারেন না। এ জন্যই তিনি নিজের খুব ঘনিষ্ঠ এই ব্যক্তিকে হাত ধরে টেনে নিয়ে আসেন। বসিয়ে দেন প্রেসিডেন্ট পদে।

তারপর থেকে তার সঙ্গে প্রশাসনের কারো কোনো দ্বন্দ্বের কথা শোনা যায় নি। এমন কি রোহিঙ্গা সঙ্কট নিয়ে সারা বিশ্ব থেকে যখন নিন্দার ঝড় উঠেছে তখনও মিয়ানমারের প্রেসিডেন্ট কোনো কথা বলেন নি। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করলেন। এখন শূন্য পদ কিভাবে পূরণ করা হবে, কাকে বসানো হবে ওই পদে সে দিকে তাকিয়ে থাকবেন পর্যবেক্ষকরা।

প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ৭৩(বি) এর অধীনে সাত কর্মদিবসের মধ্যে শূন্য পড়ে নতুন প্রেসিডেন্ট নিয়োগের পদক্ষেপ নেয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026