রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:২৮

আজ বিশ্ব আবহাওয়া দিবস

আজ বিশ্ব আবহাওয়া দিবস

শীর্ষবিন্দু নিউজ: আজ বিশ্ব আবহাওয়া দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব আবহাওয়া দিবস ২০১৮ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার স্থানীয় জনগণ, বিশেষ করে কৃষকদের ও জাতীয় অর্থনীতিতে আবহাওয়া ও জলবায়ু সেবা প্রদান উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্প অনুমোদন করেছে।

১৯৫১ সাল থেকে সারাবিশ্বে ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘ওয়েদার- রেডি, ক্লাইমেট স্মার্ট’। বর্তমানে ১৮৯টি দেশ বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্য। প্রতিবছর বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার সকল সদস্য রাষ্ট্র দিবসটি পালন করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026