রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭

ব্রিটেনে ফিরেছেন রাশিয়া থেকে বহিষ্কৃত কূটনীতিকরা

ব্রিটেনে ফিরেছেন রাশিয়া থেকে বহিষ্কৃত কূটনীতিকরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়া থেকে বহিষ্কৃত বৃটিশ কূটনীতিকরা সপরিবারে দেশে ফিরে এসেছেন ব্রিটেনে।

রুশ-বৃটিশ দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর নার্ভ এজেন্ট আক্রমন সংকটকে কেন্দ্র করে সম্প্রতি দু’পক্ষই পাল্টাপাল্টি কূটনীতিকদের বহিষ্কার করেছে।

বহিষ্কৃত ২৩জন কূটনীতিক তাদের পরিবার ও চারটি কুকুরসহ লন্ডনের রাফ ব্রিজ নর্টনে শুক্রবার ৪টার সময় পৌঁছেছে। রাশিয়া ত্যাগ করার আগে দেশটিতে বৃটিশ দূতাবাসের প্রধান কর্মকর্তা ও অন্যান্য সহকর্মীরা তাদের উষ্ণ বিদায় জানায়।

এদিকে ব্রিটেনের ঘটনায় উদ্বিগ্ন হয়ে ২৩মার্চ রাশিয়ার কূটনীতিকদের নিজ দেশে প্রত্যাবর্তনের পর ইউরোপীয় ইউনিয়নের এর দূতদের কাছে তাদের দেশে ফেরার সংবাদ জানায়। চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বেবেজ তার দেশ থেকে রুশ দূতদের বহিষ্কারের সম্ভাবনার কথাও নিশ্চিত করেছিল।

উল্লেখ্য, ৪মার্চ স্ক্রিপালের ওপর আক্রমণের দায়ে ব্রিটেন থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিকরা ২০তারিখে তাদের দেশে ফিরে যায়। তাদের কূটনীতিকদের ফেরত পাঠানোর পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে ১৭মার্চ রাশিয়া ব্রিটেনের ২৩জন কূটনীতিকদের বহিষ্কার করেছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026