মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১৩

প্রথমবার অন্ধের চোখে আলো ফেরালেন ব্রিটেনের চক্ষু বিশেষজ্ঞরা

প্রথমবার অন্ধের চোখে আলো ফেরালেন ব্রিটেনের চক্ষু বিশেষজ্ঞরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিশ্বে এই প্রথম ব্রিটিশ চক্ষু বিশেষজ্ঞরা স্টেম সেল ব্যবহার করে দুই জন অন্ধ রোগির চোখে টিস্যুকে কার্যকর করে তুলে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন।

চিকিৎসকরা আশা করছেন আগামী ৫ বছরের মধ্যে এধরনের চিকিৎসা পদ্ধতি ব্রিটেনে সহজলভ্য হয়ে উঠবে। ন্যাচার বায়োটেকনোলজি ওই দুই অন্ধ রোগি ‘ম্যাকুলার ডিজেনারেশনে’ ভুগছিলেন যার ফলে তাদের কর্নিয়ার অবনতি ঘটায় তারা অন্ধ হয়ে পড়েন। পঞ্চাশোর্ধ ব্যক্তিদের এ ধরনের চোখের জটিলতার আশঙ্কা রয়েছে।

দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর ৮৬ বছরের ডগলাস ওয়াটারস বলেন, আমি আমার ডান চোখে কিছ্ইু দেখতে পেতাম না, অস্ত্রোপচারের পর এখন দেখতে পাচ্ছি। এধরনের অস্ত্রোপচারের জন্যে চোখে ব্যয়বহুল ইঞ্জেকশন দিতে হয়। এ রোগের কারণে রোগি তার চোখে ব্যথা অনুভব করে।

ডগলাসের চোখে চিকিৎসকরা ৪০ মাইক্রোন পাতলা ও চার বাই ছয় মিলিমিটার চওড়া স্টেম সেল সংযুক্তের মাধ্যমে তার দৃষ্টি শক্তি ফিরিয়ে আনতে সক্ষম হন। এ স্টেমসেল রেটিনাল এপিথেলিয়াম হিসেবে ডগলাসের চোখের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে আনতে সাহায্য করে। এধরনের চিকিৎসা পদ্ধতি আরো ৮ জন অন্ধ রোগির চোখে প্রয়োগ করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026