বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩

ব্যক্তিগত তথ্য সংরক্ষণে নীতিমালা কঠোর করছে অ্যাপেল

ব্যক্তিগত তথ্য সংরক্ষণে নীতিমালা কঠোর করছে অ্যাপেল

প্রযুক্তি আকাশ ডেস্ক: ক্যামব্রিজ এনালিটিকার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁসের ঘটনায় তথ্য সংরক্ষণ বিষয়ক নীতিমালা আরো কঠোর করছে বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি উদ্ভাবনী প্রতিষ্ঠান অ্যাপেল। অ্যাপেল পূর্ব থেকেই ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার্থে সুপরিচিত।

চীনা ডেভেলপমেন্ট ফোরামের এক বৈঠকে অ্যাপেল এর প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘ফেসবুক কেলেঙ্কারির পর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট নীতিমালা। ইন্টারনেট ব্যবহার দেখে আপনার জীবনের প্রতিটি সূক্ষ্াতিসূক্ষ ইতিহাস জেনে ফেলা বন্ধ হওয়া উচিত।’

কুক আরো জানান, অ্যাপেল অনেক আগে থেকেই ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের বিষয়ে উদ্বিগ্ন ছিল। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে যখন তখন তথ্য হস্তান্তর করা হতো, কি প্রয়োজনে তথ্যগুলো ব্যবহার করা হচ্ছে তা না জেনেই। পরবর্তীতে ব্যবহারকারীরা সত্যটা জানলে রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠবে।

সম্প্রতি ফেসবুকে ব্যবহারকারীদের সংরক্ষিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ক্যামব্রিজ এনালিটিকা ২০১৬ সালের মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণায় ব্যবহার করা হয়। অবৈধভাবে ব্যক্তিগত তথ্য ব্যবহার করায় সারা পৃথিবীতে নিন্দার ঝড় উঠেছে। ফেসবুককেও পড়তে হয়েছে তীব্র ক্ষোভের মুখে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026