রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭

নিজদলের ইহুদিবিদ্বেষী মনোভাবে জেরেমি করবিনের ক্ষমা প্রার্থনা

নিজদলের ইহুদিবিদ্বেষী মনোভাবে জেরেমি করবিনের ক্ষমা প্রার্থনা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের বিরোধীদল লেবার পার্টি নেতা জেরেমি করবিন তার নিজদলের ইহুদিবিদ্বেষী মনোভাবের জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন। রোববার ক্ষমা চেয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন করবিন।

করবিন বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, লেবার পার্টির মজ্জার ভেতর পর্যন্ত ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়েছে।’ তিনি বলেন, বিষয়গুলো লেবার পার্টির ইহুদি সদস্যদের এবং অন্যান্য ইহুদি জনগোষ্ঠীর জন্যও অত্যন্ত বেদনাদায়ক একটি পরিস্থিতি। আর সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। ’

প্রসঙ্গত, লেবার পার্টির বিভিন্ন সদস্য ও আইনপ্রণেতাদের বিভিন্ন সময়ে দেওয়া নানা ইহুদিবিদ্বেষী মন্তব্যের জন্য বরাবরই প্রতিবাদের মুখে পড়তে হয়েছে দলটিকে। এমনকী, করবিন নিজেও গত সপ্তাহে একজন ভাস্করের ইহুদিবিদ্বেষী মন্তব্যে সমর্থন দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।

এর আগে সোমবার বৃটিশ পার্লামেন্টের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছেন ইহুদি নেতারা। এছাড়া, লেবার পার্টির এক ইহুদি ধর্মালম্বী আইনপ্রণেতা করবিনের দুঃখপ্রকাশকে ‘একেবারেই পর্যাপ্ত নয়’ বলে আখ্যা দেন।

করবিন আরও বলেন, তার উচিৎ ছিলো ভাস্কর্যটির বিষয়ে আরও সংবেদনশীল থাকা এবং এর বিরোধিতা করা। লেবার পার্টি সম্পূর্ণভাবে একটি বর্ণবাদবিরোধী দল এবং তিনি ব্যক্তিগতভাবেও ইহুদিবিদ্বেষকে প্রশ্রয় দেন না। এছাড়া, ভবিষ্যতে দলের ভেতরে বা বাইরে কোনও ধরনের ইহুদিবিদ্বেষমূলক মনোভাব সহ্য করা হবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026