সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৯

লন্ডনের ইন্টারকন্টিনান্টেল হোটেলে মুসলিম এইডের সেমিনার ও চ্যারিটি ডিনার

লন্ডনের ইন্টারকন্টিনান্টেল হোটেলে মুসলিম এইডের সেমিনার ও চ্যারিটি ডিনার

শিহাবুজ্জামান কামাল: গত ২৩ মার্চ শুক্রবার সেন্ট্রাল লন্ডনের হাইডপার্কস্থ ‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল’ এ আন্তর্জাতিক মুসললিম চ্যারিটি  সংস্থা মুসলিম এইডের এক বিশেষ সেমিনার ও চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা ছিলন আমেরিকা  থেকে আগত বিশিষ্ট টিভি প্রেজেন্টার ও সাংবাদিক  মেহদি  হাসান। বিশিষ্ট চ্যারিটি ওয়ার্কার মারিয়ামের উপস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন ইমাম মোহাম্মাদ মাহমুদ, মুসলিম এইডের সিইও জাহাঙ্গীর মালিক, স্যারা, ফারাজ প্রমুখ।

প্রধান অতিথির বক্ত্যে মেহদি হাসান বলেন সাম্প্রতিক সময়ে মুসলমানরা নানা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। এমতাস্থায় তাদের ইতিবাচক কাজের প্রতিফলন  এবং ধৈয্য ও বুদ্ধিমত্তার সাথে সমস্ত চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে হবে।

মুসলিম এইডের সিইও জাহাঙ্গীর বলেন  আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা মুসলিম এইড সুদীর্ঘ ৩০ বছর ধরে সুনামের সাথে বিশ্বের বিভিন্ন দেশে আর্তমানতার সাহাযার্থে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, ওষুধ, চিকিৎসা, শিক্ষা,আবাসন ও অন্যান্য খ্যাতে বিভিন্ন ভাবে সাহায্য, সহযোগিতা করে আসচ্ছে। সেমিনারে অসহায় মানুষের সাহাযার্থে

তিনি সবার নিকট সাহায্যের আবেদন করেন এবং ফান্ড রাইজিং করা হয়। সেমিনারে প্রায় ৪শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। সেমিনারে ইসলামী স্কোলার, মেয়র,কাউন্সিলার, আইনজিবী এবং বিভিন্ন মসজিদ, ইসলামী সংগঠনের প্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত মেহমানদের জন্য এক বিশেষ নৈশভোজের ব্যবস্থা ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026