বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬

হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা অন্ধ তরুণী মারিয়াম

হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা অন্ধ তরুণী মারিয়াম

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: অল্প বয়সেই কুরআনের হাফেজ হন মারিয়াম শাফঈ। দৃষ্টি প্রতিবন্ধিকতা দমাতে পারেনি তাকে। এবার বিশ্বের সেরা নারী হাফেজদের সঙ্গে প্রতিযোগিতা করে তৃতীয় স্থান লাভ করেছেন তিনি।

প্রতিবছরই জর্ডানে নারীদের নিয়ে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার ১৩তম বর্ষ অনুষ্ঠিত হয় এবার। বিশ্বের অনেক দেশের নারী হাফেজ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ইরানের দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মারিয়াম শাফিঈ তৃতীয় স্থান লাভ করেছে।

এবারের প্রতিযোগিতা ১৯ মার্চ শুরু হয়ে শেষ হয় গত ২৪ মার্চ। এ প্রতিযোগিতায় ১ থেকে ৫ম স্থান অধিকারী দেশগুলো হলো- আলজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মিসর ও সৌদি আরব।

জর্ডানের ১৩ তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় এবারের অংশগ্রহণকারী দেশগুলো হলো- আলজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মিসর, সৌদি আরব, বাংলাদেশ, ভারত, মৌরিতানিয়া, ঘানা, বসনিয়া ও হার্জেগোভিনা, আজারবাইজান, নরওয়ে, ক্রাক, তানজানিয়া, মালয়েশিয়া, কাতার, প্যালেস্টাইন, জর্ডান, ওমান, সুদান, তুরস্ক, বাহরাইন, মরক্কো, রাশিয়া, তিউনিসিয়া, মিশর, ইরাক, লেবানন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের নারী হাফেজ প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026