নিউজ ডেস্ক: আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সাবেক প্রেসিডেন্ট ও গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ
ওয়েলসের সাবেক উপদেষ্টা ও কার্ডিফ শাহ্জালাল মসজিদ এর সাবেক সহকারী ঈমাম আলহাজ্ব ক্বারী জমির উদ্দিন সাহেবের মৃতুতে দৈনিক মৌমাছিকন্ঠ ও ডেইলি সিলেট ডট কমের সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর আহমদ, আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেনট হাফিজ মাওলানা ফারুক আহমদ, জেনারেল সেক্রেটারি কাউন্সিলার দিলওয়ার আলী, কার্ডিফ শাখার প্রেসিডেন্ট হাফিজ খায়রুল আলম, জেনারেল সেক্রেটারি ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলী, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল হান্নান ও সেক্রেটারি আসকর আলী এবং আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের সাবেক সেক্রেটারি শেখ মোহাম্মদ আনোয়ার সহ প্রমুখ নেতৃবৃন্দ একযুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্তার মাগফেরাত কামনা করেছেন।